বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ড্রীম অ্যালাইভ ফাউন্ডেশন ও এনএলজে হাই স্কুল পরিচালনা কমিটির সমঝোতা স্মারক চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:১০ am
  • ৬ Time View

ড্রিম অ্যালাইভ ফাউডেশন এবং এনএলজে হাই স্কুলের স্কুল ম্যানেজমেন্ট কমিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে সই করেন ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক জনাব মুর্তুজা আহমেদ খান এবং স্কুল পরিচালনা কমিটির পক্ষে স্কুলের প্রধান শিক্ষক জনাব আখতার উজ্জামান (কমিটির সাধারণ সম্পাদক)।

সভাটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা ও এনএলজে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম শওকত আলী। তিনি ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশনকে বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সাফল্যের আশা প্রকাশ করেন। ড্রিম অ্যালাইভ ফাউন্ডেশন এইচ এ কালাম ফাউন্ডেশন, ইউএসএ এর অর্থায়নে স্কুল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসলাম আরসালান, আইয়ুব আলী বক্তব্য রাখেন।

মূর্তুজা আহমেদ খান আরও বলেন, তিনি কমিটির কাছ থেকে বিদ্যালয়ের উন্নয়ন, ভালো ফলাফল, প্রশিক্ষিত শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনের যাত্রায় অন্যদের সাথে প্রতিযোগিতা করার মতো স্তরে গড়ে তোলার প্রত্যাশা করেন।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ আলম, কোষাধ্যক্ষ মো. ফয়সাল, সদস্য নজরুল ইসলাম টিপু, সদস্য মো. রাজু, সদস্য মো. ইরফান খান বাবর ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। কমিটির সভাপতি আধুনিক শিক্ষা ও সত্যের আলোর পথে একসঙ্গে চলার প্রতিশুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com