বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের ডাক নাহিদের

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ pm
  • ৩ Time View

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। ব্যক্তি ও সমাজকে ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব-২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে। শুক্রবার (২০ ডিসেম্বর) শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে তিনি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এবারের উৎসবের আয়োজন করছে, এতে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আজ থেকে এই অনুষ্ঠান চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদ এবং শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ড. জহিরুল ইসলাম ও উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com