বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ am
  • ৩ Time View

সুনামগঞ্জে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা ম্যাজিট্রেস্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেশ, অ্যাডভোকেট মতিউর রহমান পীর,বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, পাবলেজ চৌধুরী, আ.ত.ম মিসহাব, অ্যাডভোকেট নানু মিয়া, মোজাম্মেল হক মুনিম, মমতাজুল হাসান আবেদ, জি এম তাশহিজ, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানাযায়, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে ৪টি গ্রæপে ১৫টি টিম খেলবে। এর মধ্যে ‘ক’ গ্রæপে ৪টি টিম, ‘খ’ গ্রæপে ৪টি টিম, ‘গ’ গ্রæপে ৪টি টিম এবং ‘ঘ’ গ্রæপে ৩টি টিম খেলবে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ লীগ আগামী ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত কোয়াটার ফাইনাল ও ২৬ ও ২৭ জানুয়ারি সেমিফাইনাল এবং ২৮ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com