বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১২:০৫ am
  • ৪ Time View

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ছাত্রদল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে।

বুধবার (০১ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেন্ড থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা ছাত্রদল। র‌্যালিতে জেলা বিএনপির আহŸায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, আহŸায়ক কমিটির সদস্য আ.ত.ম. মিসবাহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট শেরে নূর আলী, নজরুল ইসলাম, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, আনিসুল হকসহ ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহŸায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।

এসময় জেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com