বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সেবা প্রদানে স্বতঃস্ফূর্ত না হলে শাস্তি : ভূমি সচিব

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০:২০ pm
  • ২ Time View

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল ভূমিসেবায় দায়িত্বপ্রাপ্তরা সেবা প্রদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত না হলে তারা শাস্তির আওতায় আসবেন।

তিনি বলেন, এছাড়া সেবা যথাযথভাবে প্রদানের লক্ষ্যে ভূমি সহকারীদের প্রতি বেশি নির্ভরশীলতা পরিহার করতে হবে।

সচিব বলেন, ভূমি সেবা গতিশীল করতে পর্যায়ক্রমে সেবা প্রদানকারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতি জেলার অন্তত তিনজনকে মাস্টার ট্রেইনার করে গড়ে তোলা হবে, যাতে করে তারা জেলার অন্যদের প্রশিক্ষিত করতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের সভা কক্ষে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহীত ‘অটোমেশন প্রকল্পে’র সভায় ভূমি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় জনগণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। জনগণের সেবায় স্বচ্ছতা, সততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে।

ভূমি সেবা প্রদানে আন্তরিক ও যতœশীল হতে হবে এবং সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনলাইনে যুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেবা প্রদানের ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের পরামর্শ উল্লেখ্য করেন।

তারা জানান, ভূমি সেবা ডিজিটাইজেশনের ফলে দিনে সর্বোচ্চ ৭-৮ হাজার আবেদন জমা পড়ছে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে আবেদন নিষ্পত্তি করছেন। দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যমান সফটওয়ারগুলো আপগ্রেড করা হয়েছে।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন জেলার কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com