বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৮ am
  • ৪ Time View

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় শহরের হাছননগরস্থ ইরার কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা এফ্যারট্স ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এবং বাংলাদেশ হেল্থ ওয়াচের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, মাহরুবা খানম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমান, যুব বিষয়ক সম্পাদক সেরুজ্জামান, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, সদস্য ফারুক মিয়া, রুহুল আমিন, অ্যাভোকেট খাদিজা কলি, ইরার ফাইনেন্স ম্যানেজার মো. সামসুদ্দিন কয়েস প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com