বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আমরা ক্ষমতা নেইনি দায়িত্ব নিয়েছি: অর্থ উপদেষ্টা

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ am
  • ৫ Time View

অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ক্ষমতা নেইনি দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ অর্থনীতি কোন অবস্থায় এসে দাঁড়িয়েছিল তা যারা এর ভেতরে গিয়েছি তারা ছাড়া বাইরে থেকে বোঝা যাবে না। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সিএ ভবনের আইসিএবি মিলায়তনে ‘গর্ভনরের স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এখানে আমি শুধুমাত্র গভর্নরের সমযকাল নয়; আমার জীবনের নানা স্মৃতি নিয়েই কথা বলেছি। ২০১৯ এ প্রথম সংস্করণ প্রকাশ হয়েছিল। এবারে তাতে আরো কিছু বিষয় যুক্ত হয়েছে।

তিনি বর্তমান দায়িত্ব প্রসঙ্গে বলেন, আমরা ক্ষমতা নেইনি দায়িত্ব নিয়েছি।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা খাদের কিনারে দাড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছি। আমরা বাঙালিরা বিদেশিদের কাছে নিজেরা নিজেদের সমালোচনা করি। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নামানোর প্রবণতা আছে আমাদের।

বিদেশিদের কাছে নিজেদের কথা বলবেন কিন্তু একটু রয়ে সয়ে করবেন। নিজেদের প্রতি সম্মানটুকু রাখবেন। সবাইকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেখানে সহযোগিতা করবেন। এটাই আশা করি।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বইটির উল্লেখযোগ্য দুটি দিক হলো, এই বইটিতে উঠে এসেছে তিনি কোথা থেকে কোথায় কোথায় এসেছেন। তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে শিক্ষার মাধ্যমে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছেছেন। এ উঠে আসার গল্পের মধ্যে কোনো সংকোচ নেই। আরেকটি দিক হলো, তিনি কর্মজীবনে অবশ্যই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। কিন্তু বইটিতে যাদের কথা উল্লেখ করেছেন সবার ভালো দিকটিই তুলে ধরেছেন। এছাড়া আরো উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি বইটিতে অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব উন্নয়নের কথা বলেছেন এবং বইটি উৎসর্গ করেছেন খেটে খাওয়া মানুষষদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com