বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০:৪০ pm
  • ৪ Time View

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সুনামগঞ্জে পৃথক াভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (০৩ মার্চ) বিকেল ৪ টারদিকে শহরের পশ্চিত বাজারে ও পুরাতন জেলা রোডে পৃথক অভিযান চালানো হয়।

সূত্র জানায়, আজ সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা শহরের পশ্চিম বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশ রাখার দায়ে মেসার্স নাজিম উদ্দিন বাবুল নামের সার ও কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা, অনুমোদনহীন সার ও কীটনাশক এবং মেয়াদউত্তীর্ণ কীটনাশ রাখার দায়ে মেসার্স শশাংক পাল নামের কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও ফসলে হরমোন রাখার দায়ে বিসমিল্লাহ বীজ ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর পূর্ব বাজারে খেজুরে মাছি বসা এবং খেজুর খোলা রাখার দায়ে মোশারফ খানকে ৫ শত টাকা এবং মেয়াদ উত্তীর্ণ সস ও বিস্কুট রাখার দায়ের হক এন্টারপ্রাইজকে ৫ শত টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা।

এ অভিযানে নেজারত কালেক্টরেট (এনডিসি) সাকিবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক ইমন দোজা আহমদ, যুগ্ম আহŸায়ক জাহিন জুবায়ের, প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকেলে সাড়ে ৩টায় শহরের পৌর বিপনী ও ট্রাফিক পয়েন্ট এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রেস্টুরেন্টগুলোর কর্মীদের মধ্যে হ্যান্ডগøাবস ও হেডনেট বিতরণ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন, জেলা স্যানেটারি ইন্সপিক্টর শেখর কান্তি পাল, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুর ১টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। অর্থদÐপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে,আব্দুল মালেক পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলেক মিয়া পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা এবং রোকেয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com