বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:২৫ pm
  • ৪ Time View

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তৌফিকুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তৌফিক দিরাই উপজেলার রফিনগর কান্দিগাঁও গ্রামের মাওলানা ফজলুর রহমানের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩ টার দিকে দিরাই-মদনপুর সড়কের দিরাই ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩ টার দিকে দিরাই বাসস্টেন্ড থেকে ছেড়ে একটি যাত্রীবাহি বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি দিরাই ফায়ার সার্ভিসের অফিস এলাকায় বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে আরোহী তৌফিকুল ইসলাম গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরী শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com