বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

৯ ফেব্রুয়ারি থেকে শতভাগ যাত্রী নেবে ট্রেন

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৫:৫০ pm
  • ৬ Time View

আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে রেলের শতভাগ টিকিট বিক্রি হবে। এর মধ্যে মােট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি টিকিট অনলাইনে পাওয়া যাবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মাে. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, করোনার নিম্নমুখী সংক্রমণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষ করােনাপ্রতিরােধী বিভিন্ন টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রীদের চাহিদা পূরণ করার প্রয়ােজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com