বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ১৪ যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ pm
  • ৩ Time View

পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪টি যানবাহনকে মোটরযান আইনে ১৪ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(০৫ এপ্রিল) দুপুর ১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ-এর সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর ১টার দিকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘœ করার লক্ষ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কের ইকবাল নগর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) রবিউর রায়হানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় সুনামগঞ্জ বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলসহ সদর মডেল থানার একদল পলিশ সদস্য ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন অসংগতির জন্য ১৪টি যানবাহনকে ১৪ হাজার ৯শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com