বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ধানকাটা উৎসবের সম্ভাব্য তারিখ পহেলা বৈশাখ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ pm
  • ৩ Time View

সুনামগঞ্জে আগামীয় পহেলা বৈশাখে হাওরের বোরো ধান কাটা উৎসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরের বোরো ফসল সুষ্ঠু ও সুন্দরভাবে কর্তন এবং কৃষকের গোলায় তোলা পর্যন্ত করণীয় নির্ধারণ সংক্রান্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ধানা কাটা উৎসবে মাননীয় কৃষি উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হবে।

জেলা প্রশাসক আরও বলেন, বোরো মৌসুমে ধান কাটার জন্য ৯৫০ টি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন, ১৭২টি রিপার মেশিন প্রস্তুত রয়েছে। প্রয়োজনে পাশ^বর্তী জেলা থেকেও আরও ধান কাটার মেশিন আনা হবে।

তিনি বলেন, কাটার জন্য দেড় লক্ষাধিক শ্রমিক রয়েছে। এছাড়াও ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার বালু-পাথর মহালগুলো বন্ধ রেখে শ্রমিকদের ধান কাটা শ্রমিক হিসেবে কাজে লাগানো হবে।

জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যদি আবহাওয়া অনুকুলে থাকে তবে এপ্রিল মাসের মধ্যেই জেলার সবক’টি হাওরে বোরো ফসল কর্তন করে কৃষকের গোলায় তোলা সম্ভব হবে। তারপরও যদি অকাল বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হই তার জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করবে।

জেলা প্রশাসক আরও বলেন, ইতিমধ্যেই সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের সাথে জড়িত সংশ্লিষ্টদের ও সজাগ দৃষ্টি রাখার জন্য আহŸান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় সভায় রোবো ধান কাটা ও মাড়াই সম্পের্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

ইকবাল আজাদ সভায় জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে সুনামগঞ্জ জেলায় এ বছর বোরো ফসল আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৫৫০ হেক্টর হাইব্রিড ধান, ১ লাখ ৫৪ হাজার ৯৮২ হেক্টর উচ্চ ফলন শীল (উফসী) ধান, ৯৭০ হেক্টর জমিতে স্থানীয় ধান আবাদ করা হয়েছে। যার সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। যার চালে হবে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য দাড়াবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক সভায় জানান, জেলার ১২টি উপজেলার ৫৩টি হাওরে এবার জেলায় ৫৯৪ কিলোমিটার বাধে ৬৯৩টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাধের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। যার ব্যয় ধরা হয়েছে ১ শত ২৮ কোটি টাকা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি আবু নাছার, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা ও জেলা ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পংক দে, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, এমরানুল হক চৌধুরী, গিয়াস চৌধুরী, মো. ওসমান গনী, শহীদ নুর আহমেদ প্রমুখ। সভায় জেলা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com