বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ধানকাটা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:২৫ am
  • ৩ Time View

সুনামগঞ্জের ১২টি উপজেলার বিভিন্ন হাওরের বোরো ধানকাটা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সহকারি কমিশনার(ভূমি), জেলা ও উপজেলা স্তরের সকল কৃষি কর্মকর্তা-কর্মচারী ও পানি উন্নয়ন বোর্ডে সকলশ্রেণি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বোরো ধান কর্তন এবং আগাম বন্যায় করণীয় সম্পর্কে এক প্রেস ব্রিফিং-এ ছুটি বাতিলের ঘোষণা দেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফ ইকবাল আজাদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।

প্রেসব্রিফিং-এ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, আগামী ৭ দিন সুনামগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে হাওরের বোরো ফসল ঝুকিতে পরতে পারে। এ জন্য দ্রæত পাকা ধান কাটার জন্য আহŸান জানানো হয়েছে। তিনি বলেন, এজন্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সকল শ্রেণি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়াও সকল প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যদের এলার্ট থাকতে বলা হয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ প্রেস ব্রিফিং-এ জানান, ৫ এপ্রিল থেকে হাওরে কাটা শুরু হয়ে শেষ হবে ৪ মে এবং নন হাওরে ১৪ এপ্রিল থেকে ধানাকাটা শুরু হয়ে শেষ হবে ২৫ মে। জেলায় দেড়শত কম্পাইন্ড হারেভেস্টা মেশিন, রিপার ১৫টি মেশিন এবং ৫৬৫০ শ্রমিক ধান কাটতেছেন। আজ পর্যন্ত ধান কাটা হয়েছে ৮ দশমিক ১ শতাংশ ধান কাটা হয়েছে বলেও জানান উপপরিচালক।

পানি উন্নয়ন বোর্ডের সতর্কবার্তা আমলে নিয়ে জেলার সকল কৃষি কর্মকর্তা ও কর্মচারীদের ৪ মে পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান উপপরিচালক।

উপপরিচালক আরও জানান, ৮০ ভাগ ধান পেকে গেলেই ধান কাটা যায়। এতে কৃষকের ফসলনের ক্ষতি হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জের একমাত্র ফসল হচ্ছে বোরো ফসল। তাই এই ফসল কাটা না হওয়া পর্যন্ত জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)সহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হলো।

এ সময় জেলা প্রশাসক বোরো ধানকাটা সংশ্লিষ্ট যে কোন সমস্যা তাৎক্ষণিক তাঁকে জানানোর জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আহŸান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com