বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে শব্দ দূষনের দায়ে ৫ যানবাহনকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:২৬ am
  • ৪ Time View

সুনামগঞ্জে শব্দ দূষন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে যান বাহন চালানোর দায়ে ৫ যানবাহনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার ( ৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টারদিকে সুনামগঞ্জ – সিলেট সড়কে ইকবাল নগর এলাকায় ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনান হাসিবুল হাসান।

সূত্র জানায়, আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার হাসিবুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ- সিলেট সড়কের ইকবালনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হয়। শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৫ টি যানবাহনকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হক, বিআরটি এর সহকারি মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ও সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়।

সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান,শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com