বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে কৃষি উদ্যোক্তা বাছাইয়ে পরামর্শ কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:৪৪ pm
  • ৫ Time View

সুনামঞ্জে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের মিলনায়তনে দিনব্যাপী এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি বিপনন অধিদপ্তরের সিলেট বিভাগের উপপরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রম অন অগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ডিএএম পার্ট প্রকল্পের ডিএলআই-০৭ এর আওতায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের রুটিন দায়িত্বে থাকা জেলা প্রশাসক(এডিএম) মোহাম্মদ রেজাউল করিম।

সুনামগঞ্জের কৃষি বিপনন কর্মকর্তা মো. আসিফুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, এক্সপোর্ট এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মো. মাহবুব আলম,সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ জাফর ইকবাল চৌধুরী।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি বিপনন অধিদপ্তরের পার্টনার, এপিসিইউ,ডিএএম-এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ড. নাসরিন সুলতানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com