বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দেশে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১০:০৩ pm
  • ২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা ধরা পড়েছে।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেটের ১ জন রয়েছেন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রোববার) পর্যন্ত মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনার শুরু থেকে আজ (রোববার) পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com