বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:৪৮ pm
  • ৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বাসের ফিটনেস নেই, বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রের ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। রাষ্ট্রের ফিটনেস মেরামত আমাদের করতে হবে। এই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

আমরা নতুন বাংলাদেশ করে গড়ে তুলবো উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, মুজিববাদ নানা ছলে বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘুদের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। সরকার আসে, সরকার যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।’

এছাড়াও পথসভায় যুগ্ম আহ্বায়ক অনিক রায় , যুগ্ম আহ্বায়ক শামন্তা শারমীন, জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন রাজা বক্তব্য দেন।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ জেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে সেখান থেকে পদযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে পথসভায় মিলিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com