বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডাকসুতে ভিপি পদে ৪৮, জিএস পদে ১৯ জন লড়বেন

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:৫০ am
  • ৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ। এর মধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন এবং এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন রয়েছে। ডাকসুতে এবার ২৮টি পদ।

সিনেট ভবনে সংবাদ সম্মেলনে ড. জসীম উদ্দিন আরও জানান, ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে মোট ছাত্র প্রার্থী ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে।

তিনি বলেন, ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।

সম্পাদক ও সদস্য পদের প্রার্থীতা: মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন।

সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন; এদের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এর মধ্যে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট ৯ জন; এর মধ্যে সবাই ছাত্র। ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এরমধ্যে ১২ জন ছাত্র, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এর মধ্যে ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন; এর মধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এর মধ্যে ছাত্র ১৭ জন, ছাত্রী ২ জন।

এছাড়া প্রাথমিক তালিকায় মোট ২১৫ জনকে সদস্য পদে রাখা হয়েছে। এরমধ্যে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন। এবার ১৩টি কার্যনির্বাহী সদস্যের বিপরীতে এই ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com