বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিমান টিকিটের অস্বাভাবিক দাম বাড়ালে এজেন্সির নিবন্ধন বাতিল

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:২০ am
  • ৪ Time View

যাত্রীদের বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

বৃহস্পতিবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি জারিকৃত পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধকল্পে যে নির্দেশনাগুলো দিয়েছিল তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। তাই আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাষায় লিখতে হবে।
এতে আরও বলা হয়, বিমানের যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না। কোনো ট্রাভেল এজেন্সি টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে, তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সিন্ডিকেট করে টিকেট মজুদদারি ও মূল্যবৃদ্ধি বন্ধকরণ, অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নীতিমালা প্রণয়ন ও অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির প্রতারণা বন্ধের পাশাপাশি বিমান মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রটি শতভাগ কার্যকর করার জন্য সরকারকে মনিটরিং জোরদার করা আহবান জানিয়ে আসছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com