বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সুনামগঞ্জ গড়তে চাই: ব্যারিস্টার আবিদ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১১:৪৩ pm
  • ৩ Time View

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় আইনজবী ফোরামের নেতা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার সুয্যেগ্য উত্তরসূরি র‌্যাবিস্টার মোহাম্মদ আবিদুল হক বলেছেন, সন্ত্রাস মুক্ত ও চাঁদাবাজ মুক্ত সুনামগঞ্জ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, সুনামগঞ্জে গণমানুষের জন্য সুস্থ্য ও স্বাভাবিক রাজনীতির পরিবেশ গড়তে চাই।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে সুনামগঞ্জ শহরের লিফলেট বিতরণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার আবিদুল হক আরও বলেন, আমি বিএনপির আদর্শের রাজনীতি করি। বিএনপি জনগণের দল। এ দলে চাদাবাজ ও দুর্নীতিবাজদের কোন স্থান নেই। বিএনপি জনগণের অধিকারের কথা বলে। তিনি বলেন, আমার বাবা ফজলুল হক আছপিয়া আমৃত্যু বিএনপির রাজনীতি করে গেছেন। সুনামগঞ্জবাসীর উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমি আপনাদের সহযোগিতা চাই।

পথসভায় সুনামগঞ্জ জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর(পিপি) ও বিএনপি নেতা অ্যাবভোকেট আনিসুজ্জামান শামীম, বিএনপি নেতা মাকসুদুল হক জোহা, অ্যাডভোকেট জালাল উদ্দিন আসপিয়া, যুবদল নেতা তৌহিদ আহমেদ চৌধুরীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে শহরের কাজির পয়েন্ট থেকে ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com