বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:৫৪ pm
  • ৪ Time View

সুনামগঞ্জ শহরে জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে টকদইয়ের মেয়াদ ও মূল্য লেখা না থাকার দায়ে দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামের এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪ টায় স্থানীয় স্টেশন রোডের দেশবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও এ জরিমানা করেন।

এসময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেনসহ সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৫ টা পর্যন্ত শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও মোরগের হাটে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com