বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিকৃবিতে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন শুরু শুক্রবার

সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫২ pm
  • ৫ Time View

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে তিন দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) শুরু হয়ে চলবে রোববার (০৭ সেপ্টেম্বর) পর্যন্ত।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সম্মেলনে ১১টি সেশনে প্রায় আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়। এতে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিক বৃন্দ অংশগ্রহণ করবেন।

মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় জানান আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরী হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় গবেষণা এগিয়ে যাবে।

প্রসঙ্গত, সম্মেলনে ইটালী, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাচঁ শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন বলেও জানান প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com