বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ প্রভাষকদের কর্মবিরতি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:২৪ pm
  • ৪ Time View

‎পদোন্নতির দাবিতে দু’দিন ধরে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষকরা। সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে কর্মবিরতি পালন করেন তারা।
কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, কলেজের অর্থনীথি বিভাগের প্রভাষক ও ৩২তম ব্যাচের শিক্ষা ক্যাডার মো. মাসুদ জামান লিটন, বাংলা বিভাগের প্রভাষক ও ৩৩ ব্যাচের শিক্ষা ক্যাডার রামানুজ আর্চায্য, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ও ৩৫ ব্যাচের ক্যাডার চয়ন চন্দ্র সরকার, ইতিহাস বিভাগের প্রভাষক ও ৩৬ ব্যাচের ক্যাডার মো. রাসেল আহমদ ও গণিত বিভাগের প্রভাষক ও ৩৭ ব্যাচের ক্যাডার মোহাম্মদ ইয়াছিন কাশেম প্রমুখ।

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বছরের পর বছর গেলে শিক্ষা ক্যাডারদের পদোন্নতি হচ্ছে না। বক্তারা আরও বলেন, অন্যান্য ক্যাডারে ৫ বছর পূর্ণ হলেই তারা পদোন্নতি পান। কিন্তু শিক্ষা ক্যাডারদের প্রতি বিমাতাসুলভ আচরণ পরিহার করে দ্রুত পদোন্নতি প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত(৩২-৩৭ ব্যাচ পর্যন্ত) প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পেেদান্নতির সরকারি আদেশ( জিও) জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com