বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার বিষয়ক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ pm
  • ৬ Time View

‎সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের উদ্যোগে ও সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পা বিভাগের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের (মা ও শিশু স্বাস্থ্য) পরিচালক ডা. নাছির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. সুমন বণিক, পুলিশ সুপারের কার্যালয়ের ইন্সপেক্ট (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়কারি ডা. রাজেশ সিংহ মিথুন।
‎
‎সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামিলি প্লানিং ফ্যাসিলিটেটর মো. সামছুল আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. লিপিকা দাস,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক (সিসি) ডা. দেবাশীষ শর্মা, ইউএনএফপিএ”র টেকনিক্যাল অফিসার ডা. আজাদ রহমান,ইউনিসেফ-এর সিলেট বিভাগের হেল্থ অফিসার ডা. মির্জা মো. ফজলে এলাহী, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দোয়ারা বাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামস উদ্দিন খান প্রমুখ।
‎
‎বাংলাদেশ জাতীয় পরিবার পরিকল্পনা কৌশলের প্রচার বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকে কার্যালয়ের সহকারি পরিচালক সার্ভিস ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি) ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তপন কান্তি ঘোষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com