বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে স্কুল মিল্ক ফিডিং

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৩:২৭ pm
  • ৫ Time View

‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি পালিত হয়েছে।
‎
জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।

‎জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত সুলতানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আরিফুল ইসলাম।

জেলা ভেটেনারি সার্জন ডা. সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ,রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উষা রানী তালুকদার প্রমুখ।

এর আগে প্রাণিসম্পদ বিষয়ে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ৩টি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থী মধ্যে পুরষ্কা বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি’ এ শ্লোগান নিয়ে শুরু হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com