বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৪ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৬ pm
  • ৬ Time View

আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।’

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com