সোমবার, ০২ মার্চ ২০২৬

লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:২১ এএম

সুনামগঞ্জে লবজান চৌধুরী বাািলকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. মতিউর রহমান খান বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, দেওয়ান ইসকন্দর রাজা চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. জহুল আলম প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার দ্বিপান্বীতা দেবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, ইয়াকুব বখত বহলুল, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাদিহা জাহান নিগার ও তামিমা ইসলাম মীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রওশানারা বেগম।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com