বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিন থানার যুব বিভাগের উদ্যোগে তুরাগ ও উত্তরার অর্ধশতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩০ জানুয়ারি) সকালে যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিন থানা আমীর মাওলানা আবু বকর সিদ্দিক, থানা সেক্রেটারি মো আহসান হাবিব এবং যুব বিভাগের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
যুব বিভাগ সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, যুব বিভাগ প্রতি বছরই নিয়মিত শীতবস্ত্র বিতরণ করে আসছে। তিনি আরও জানান, যুব বিভাগ নিয়মিতভাবে সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কাজ যেমন ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি নানান কর্মসূচী নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যাবে।