সোমবার, ০২ মার্চ ২০২৬

বিয়ের দাওয়াত না দেয়ায় বরের ভাইকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে বিয়ের দিনে আঞ্জু মিয়া(৫০) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আঞ্জু মিয়া দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদ উল্লাহর ছেলে এবং বরের আপন চাচাতো বড় ভাই।

শনিবার দুপুর দেড়টার দিকে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কয়েক দিন আগে শনিবার(১৪ ফেব্রুয়ারি) দিরাই উপজেলার ধল পূর্বআশ্রম গ্রামে মৃত ছাদ্দিক মিয়ার ছেলের সৌমিকের সাথে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ের দিন ধার্য্য করা হয়। এ বিয়েতে বরের গোষ্ঠির (বংশের) চাচতো ভাই আনহার মিয়াসহ কিছু স্বজনদের অমত ছিল। এ নিয়ে বরের (সৌমিক)Ñএর আপন চাচাতো আঞ্জু মিয়ার সাথে আনহার মিয়ার বিরোধ বাধে।
এ বিরোধের জের ধরে শনিবার অর্থাৎ বিয়ের দিন দুপুর দেড়টার দিকে বরের চাচাতো ভাই আঞ্জু মিয়া কনের বাড়ি যাওয়ার সময় প্রথমে আঞ্জু মিয়ার উপর ইটপাটকেলের নিক্ষেপ করে প্রতিপক্ষ আনহার ও তার লোকজন। ইটপাটকেলের আঘাতে আঞ্জু মিয়া মাটিতে লুটিয়ে পড়লে আনহার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় প্রতিবেশীরা গুরুতর আহত আঞ্জু মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি এনামূল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আঞ্জু মিয়ার মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার মরদেহ সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com