বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সোমবার সকালে এমপি ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২০ pm
  • ৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথের সময় নির্ধারিত হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিন বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে একইদিন দিবাগত রাতে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com