সোমবার, ০২ মার্চ ২০২৬

সুনামগঞ্জে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ পিএম

সুনামগঞ্জে পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্যাবের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, ক্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি জামিল চৌধুরী,জেলা মৎস্য অফিসার ড. আল মিনান নূর, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মুসফিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়র হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, পানসি রেস্টুরেন্টের ম্যানেজার সুজাত আহমদ, শাহী রেস্টুরেন্টের স্বত্তাধিকারি শফিকুল ইসলাম, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com