সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেছে হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিদ্যালয় মিলনায়তনে আমেরিকা প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান (প্রতিষ্ঠাতা ও পরিচালক) এর অর্থায়নে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহমুদা চৌধুরী রোজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণপূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যারেন্ট টিচার এসোসিয়েশন (পিটিএ) এর সভাপতি অমির চন্দ্র কর, ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য মোফাজ্জল হোসেন, সুরমা স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মুক্তা রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।