জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশান (জিহা)’র সুনামগঞ্জ চ্যাপ্টার-এর উদ্যোগে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ-ঝুঁকি হ্রাস বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের একটি অভিজাত গেস্ট হাউজে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট(ইরা) ’র উদ্যোগে জন্ডার সংবেদনশীল ঝুঁকিহ্রাস প্রকল্পের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইরার নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার, ব্রাকের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে সিলেট জেলা ব্যাবস্থাপক মামিয়া রহমান লিনা, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক রুবি চৌধুরী, সাবেক কাউন্সিলর সামিনা চৌধুরী, ইউপি সদস্য মাজেদা বেগম,চম্মা বেগম, মাছুমা আক্তার, তৃষ্ণা আক্তার রোশনা, জামানারা বেগম, শিক্ষক মো. উস্তার আলী প্রমুখ।
সভায় অংশ গ্রহন করেন, সুনামগঞ্জের বিভিন্ন নারী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। অংশ গ্রহনকারিকারি চারটি গ্রাপে বিভক্ত হয়ে নিজ নিজ কাজে দক্ষতা ও সুপারশি উপস্থাপন করেন।