শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

উত্তরায় ছায়াকুঞ্জ কল্যাণ সমিতির ইফতার মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি
  • সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:১০ পিএম

উত্তরায় ছায়াকুঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে নুরুন্নাহার আফিফা দারুল কারার মাদ্রাসার উদ্যোগে সমিতির দুই শতাধিক সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উত্তরা ৫নং সেক্টরে অবস্থিত এই মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. আমান উল্লাহ আমান, ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন, পূর্বাচল মেরিন সিটির চেয়ারম্যান ও মাদ্রাসার পৃষ্ঠপোষক খান কুদরত ই খোদা, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও মাদ্রাসার মোতওয়ালি রফিকুল ইসলাম, সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আজম, আহালিয়া মোল্লাপাড়া ভূমি অফিস সংলগ্ন বাড়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুস সালাম, ক্রিড়া সম্পাদক মো. শাহজাহান, দলিপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাওলাদার মো. আবদুস সাত্তার, সমিতির সহকারী কোষাধ্যক্ষ জুয়েল, আসাদ, মাহবুব, মতিউর, আবদুল্লাহ, হাসান, রিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি আমান উল্লাহ বলেন, ছায়াকুঞ্জ কল্যাণ সমিতি সব সময় সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান সমিতির বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন।

আলোচনা শেষে নুরুন্নাহার আফিফা দারুল কারার মাদ্রাসার প্রিন্সিপাল ড. মহসিন উদ্দিন দোয়া পরিচালনা করেন।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com