শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম

সুনামগঞ্জে জেলা প্রশাসন, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পৃথক পৃথকভাবে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস।

দিবসটি উপলক্ষ্যে রোববার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভা করেছে। অপরদিকে দুপুরে জেলা ক্যাবের উদ্যোগে র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে এক র‌্যালি বের হয়ে জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এদিকে, দুপুর দুইটায় স্থানীয় ট্রাফিক পয়েন্ট থেকে দিবসটি উপলক্ষ্যে ক্যাবের উদ্যোগে এক র‌্যালি বের হয়ে শহরের কালিবাড়ি পয়েন্টে গিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সাংগঠনিক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, সদস্য এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, ফারুক আহমদ, সাংবাদিক রেজাউল করিম, শিক্ষক রুহুল আমিন, মো. উস্তার আলী, সুনামগঞ্জ কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান বাচ্চু প্রমুখ।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com