বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্রশাসক ও জেল প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছ থেকে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে রোববার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার।