শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভার ৪ হাজার দুইশত স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৮ টা থেকে পৌণে ৯টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠত হয়।

এছাড়ও সুনামগঞ্জ শহরে ১৭ স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

সুনামগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে ঈদে প্রধান জামায়াতে অংশনেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক এমপি মিফতাহ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ সর্বস্তরের মুসল্লিরা।

ঈদের জামাতের আগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও কেন্দ্রীয় ঈদগাহ ও জামে মসজিদের সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামায়াতে ইমামতি করেন সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান।

সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এক সঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়াও কেন্দ্রীয় ঈদগাহের পাশর্^বর্তী কেন্দ্রীয় মডেল মসজিদ প্রাঙ্গনে একই জামাতে মুসল্লিাগণ ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাত শেষে জেলার শস্য ভান্ডার বোরো ধান ও জেলা বাসিকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com