শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভোজ্য তেল সংকটের প্রতিবাদে সুনামগঞ্জে ক্যাবের মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে উধাও-এর প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

‎বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১ টায় স্থানীয় ট্রফিক পয়েন্টে ক্যাব সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎ক্যাবের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাবের জেলা সভাপতি মো. একলাছুর রহমান, সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, এমদাদুল হক শাহজাহান, মো. সেরুজ্জামান, মো. ফারুক মিয়া, মেহেদী হাসান লিটন, তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান বাচ্চু , বিশিষ্ট ব্যবসায়ী মখলিছুর রহমান মোল্লা।

‎মানববন্ধন শেষে ট্রাফিক পয়েন্ট থেকে এক প্রতিবাদ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সরকার বলছে দেশে ভোজ্য তেলের কোন সংকট নেই। অথচ অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে গেছে। অবিলম্ভে অসাধু মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com