বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০১ pm
  • ৫ Time View

ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরাইলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি (১১ বিলিয়ন ডলার) খরচ হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অংকের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com