সুনামগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিসিয়ান স্যাম্পল রাখা ও তাপ সংবেদনশীল ঔষধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার দায়ে ৪ ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২১ মে) সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল পয়েন্টে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে জরিমানা করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এলাকা আভিযান চালান। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিসিয়ান স্যাম্পল রাখা ও তাপ সংবেদনশীল ঔষধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করার দায়ে ৪ ফার্মেসিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো হচ্ছে, সেবা ফার্মেসী, মৌসুমী মেডিসিন সেন্টার, মেডিসিন সেন্টার, হেলথ কেয়ার ড্রাগ সেন্টার।
সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক ও প্রসিকিউশন অফিসার মিঠুন সাহা বিষয়টি নিশ্চিত করেনে।