বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শনিবার থেকে শুরু

দেশ ভয়েস ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৪৮ pm
  • ৯ Time View

অবশেষে সিদ্ধান্ত পাল্টাল সরকার, দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া শুক্রবার রাত ৯টার পর গণমাধ্যমকে বলেন, “২৩ মে থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে৷ ৬ জুন শনিবার পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে।”

গত ২৪ মার্চ জারি করা এক আদেশ, রোজা ও ঈদের ছুটি শেষে শ্রেণিকার্যক্রম শুরুর পরের দশ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ওই নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়ে গেলেও মার্চের ওই নির্দেশনার কারণে ২৩ মে শনিবারও প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অন্যদিকে প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ২৩ মে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছিল।

সেই অনুরোধে সাড়া দিয়ে অবশেষে প্রাথমিক স্কুলেও ঈদের আগের এই শনিবার ছুটি থাকবে বলে জানানো হল।

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপরের দিন ৫ জুন শুক্রবার। ছুটি শেষে ৬ জুন শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com