শনিবার, ৩০ মে ২০২৬

সুনামগঞ্জে আর্ন্তজাতিক ফিস্টুলা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:০৫ পিএম

সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ সিভিল কার্যালয়ের উদ্যোগে ও সিআইপিআরবি এবং ইউএনএফপি-এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ডা.পূজা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. রফিকুল ইসলাম, মিডওয়াইফ ও সিআইপিআরবির জেলা সমন্বয়কারী রিনা আক্তার ও মো. শাখাওয়াত হোসেন খান প্রমুখ।

আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলার কারণ, প্রতিরোধ, রোগী শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন বিষয় উপস্থাপনা করা হয়।

আালোচনা সভা শেষে এক র‌্যালি সিভিল সার্জানের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com