শনিবার, ০৬ জুন ২০২৬

সিলেটে কৃষি উদ্যোক্তা মেলার উদ্বোধন

সিলেট প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৩০ পিএম

সিলেটের কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে ‘কৃষি উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) নগরীর রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্মপরিচালক হুমায়রা জাহান রুপু, সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, বিসিকের মহাব্যবস্থাপক সোহেল হাওলদার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এই মেলা আমাদের জীবনের সাথে ঔৎপ্রোতভাবে জড়িত। কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবনা। আমাদের বাঁচতে হলে প্রথমে প্রয়োজন খাদ্যের যা কৃষিখাত থেকে কৃষকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে।

উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সফল উদ্যোক্তা হিসেবে এগোতে চান তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবেন। পরিকল্পনা না থাকলে সফলতা আসে না। তাই নিজেকে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন বিভাগীয় কমিশনারসহ অতিথিবৃন্দ।

এই বিভাগের আরো খবর
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com