বুধবার, ১৭ জুন ২০২৬

ওসমানীনগরে স্ত্রী-শাশুরিকে কুপালেন জামাতা

সিলেট প্রতিনিধি
  • সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ

সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুরিকে ধারালো বটি(দা) দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন জামাতা। এ ঘটনায় জামাতা ছানু মিয়া(৩৫)কে আটক করেছে পুলিশ

রোববার (০৭ জুন) দিনগত রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউপির স্কুল রোডের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসাতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত জামাতা ছানু মিয়া(৩৫) কে আটক করেছে পুলিশ। ছানু মিয়া নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।

আহতরা হলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে ও ছানু মিয়ার স্ত্রী রেশমা বেগম (৩০) এবং রেশমা বেগমের মা আজিরুন বেগম(৬৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর পূর্বে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগমকে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে ছানু মিয়া।

এর মধ্যে রেশমা-ছানু দম্পতি ঘরে দুটি ছেলে ও কন্যা সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ার কারণে দুই সন্তান ও মাকে নিয়ে তাজপুর স্কুল রোডে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন তারা। গত রোববার রাতে স্বামী ছানু মিয়া রেশমাদের বাসায় গেলে উভয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছানু মিয়া বটি(দা) দিয়ে স্ত্রী রেশমা বেগম ও শাশুরি আজিরুন বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পর পুলিশ জামাতা ছানু মিয়াকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com