সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে তিনি ও তার ছেলে ফরহাদ শাহ দোকানঘর মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে দোকানঘরের টিন পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে এলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে উদ্ধার করতে গেলে নুরুল আমিনের স্ত্রী ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিশ^ম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়াা বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিজষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।