বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৫১ pm
  • ৬ Time View

সুনামগঞ্জেজনগণের অংশগ্রহনে টেকসই উন্নয়ন ও নারী শিক্ষা,কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সামাজিক নিরীক্ষার ফলাফর উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতদ হয়েছে।

সোমবার (১২ জুলাই) জেলা প্রশাসকের পুরাতন সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)’র যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

মতবিনিময় সভায় সিপিডি’র নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে “সুনামগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নের পথে অন্তরায়: কর্মসংস্থান ও নারীর বৃত্তিমূলক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ” সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক। প্রকল্প পরামর্শক জনাব মোজাহিদুল ইসলাম, নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন সিপিডির প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম।

সিপিডি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাকিবুর রহমান, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)’র জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, দোয়ারা বাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামসউদ্দিন খান, তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আজমল হোসেন, দোয়ারা বাজার উপজেহলা যুব উন্নয়ন কর্মকর্তা কুরবান আলী, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপদি দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন,এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)’রমো. কামরুজ্জামান, নাগরিকতা-ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর মিজ তৃপ্তি দে, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রোশনা প্রমুখ।

এমতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্বভরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়।

প্রসঙ্গত, ও সুইডেনের বাংলাদেশস্থ সুইডেনের দূতাবাস ও কানাডার বৈদেশিক এবং বৈশি^ক বিষয়াবলী সম্পর্ক বিভাগ ও বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের এর সমর্থনে ও জিএফএ কনসালল্টিং গ্রুপ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ এই র্কর্যক্রম পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com