স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহন এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে স্থায়ুত্বশীল স্বাস্থ্য আধিকার ফোরাম বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শহরের কাজির পয়েন্টস্থ একটি অভিজাত গেস্ট হাউজ মিলনায়তে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থ ওয়াচ এবং ইরার সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি রুনা শাহীন আরা লেইছ, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, রাজেশ অধিকারী।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন তৃপ্তি দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাজজাহান, মো. দিলোয়ার হোসেন, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামান, ফারুক মিয়া, তোফাজ্জল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দীলিপ রঞ্জন বিশ্বাস, স্বপন কুমার বর্মণ, কাজী সালেহ আহমদ, ইয়াহিয়া রহমান তালুকদার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফোরামের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, রাজেশ অধিকারী।