বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল

নিউজ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ৩:৫৮ pm
  • ৪ Time View

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ।

তাকে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মেজর জেনারেল সাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একই প্রজ্ঞাপনে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com