বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৯:৪৬ am
  • ৮ Time View

তিন দিনের সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা একটা চার মিনিটে দেশের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গত বুধবার (১৫ নভেম্বর) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

বিমানবন্দর থেকে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে যোগ যেন তিনি। আজ (শুক্রবার) সকালে রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com