বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:১৮ pm
  • ৬ Time View

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উত্তরায় হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপরতিনি ত আলোচনাত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশিষ্ট ব্যবসায়ী রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের ডিএমডি কাজী ইজহারুল হক সেতু’র উদ্যোগে উত্তরার দারুল আমান এতিমখানায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৭ রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের প্রজেক্ট পার্টনার মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পিহার্টস টেকনিক্যাল ইনস্টিটিউট’র অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোহাব্বত হোসাইন, যুব নেতা মোস্তফা আসাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারাত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে এতিমখানার ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আর্কাইভ
© ২০২২-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশ ভয়েস।
jphostbd.com